📞 01732953670  · ✉ [email protected]

Research অবৈধ সম্পদ অর্জন ও ভোগের নিষেধাজ্ঞা: সূরা আল-বাকারা (২:১৮৮) এবং এসডিজি-১৬ এর একটি তুলনামূলক বিশ্লেষণ|

Rakibul Islam 02 Nov 2026
Research অবৈধ সম্পদ অর্জন ও ভোগের নিষেধাজ্ঞা: সূরা আল-বাকারা (২:১৮৮) এবং এসডিজি-১৬ এর একটি তুলনামূলক বিশ্লেষণ|
ইসলামী আইন ও বিচার | Islami Ain O Bichar জার্নাল ( ISSN-1813-0372; E-ISSN 2518-9530) এটি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত, DOI10.58666/iab নম্বরধারী একটি ত্রৈমাসিক একাডেমিক গবেষণা জার্নাল। যা প্রতি তিন মাস অন্তর প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইন ভার্সনও প্রকাশিত হচ্ছে। জার্নালটি দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে গবেষণা জার্নাল হিসেবে স্বীকৃত। ফলে পোল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক জার্নাল রেটিং প্রতিষ্ঠান Index Copernicus-এর ICI Journals Master List এ বিগত কয়েক বছরের ন্যায় এবারো তাদের রেটিং পেয়েছে এবং ইউনেস্কোর অধিভুক্ত কমিউনিকেশন এন্ড ইনফরমেশন সেক্টর এবং ISSN ইন্টারন্যাশনাল সেন্টারের যৌথ পরিচালিত ROAD, the Directory of Open Access Scholarly Resources এবং Google Scholar ডাটাবেজ এ অন্তর্ভুক্ত রয়েছে।

অবৈধ স¤পদ অর্জন ও ভোগ ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা, ন্যায়বিচার এবং সুশাসনের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। এ প্রেক্ষাপটে বর্তমান গবেষণার উদ্দেশ্য হলো অবৈধ স¤পদ অর্জন ও ভোগের নিষেধাজ্ঞায় সূরা আল-বাকারার ১৮৮ নং আয়াতে বর্ণিত মূলনীতিসমূহ এবং এসডিজি-১৬-এর প্রাসঙ্গিক লক্ষ্যমাত্রাসমূহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করা। এ গবেষণায় বর্ণনামূলক, বিশ্লেষণধর্মী ও তুলনামূলক পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গবেষণার ফলাফলে দেখা যায়, অবৈধ স¤পদ অর্জন ও ভোগ প্রতিরোধ, দুর্নীতি ও ঘুষ নিরসন, অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে উভয়ের মধ্যে উল্লেখযোগ্য সাদৃশ্য বিদ্যমান। তবে সূরা আল-বাকারার ১৮৮ নং আয়াত আইনগত কাঠামোর পাশাপাশি নৈতিকতাকেও প্রাধান্য দেয়, যেখানে এসডিজি-১৬-এর প্রাসঙ্গিক লক্ষ্যমাত্রাগুলো প্রাতিষ্ঠানিক ও নীতিগত কাঠামো সংস্কারের গুরুত্বারোপ করে। গবেষণাটি সূরা আল-বাকারার ১৮৮ নং আয়াতে বর্ণিত অবৈধ সম্পদ অর্জন ও ভোগ সংক্রান্ত নিষেধাজ্ঞার মূলনীতির সঙ্গে এসডিজি-১৬-এর সংশ্লিষ্ট লক্ষ্যমাত্রাগুলোর সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলে ধরে।